সাধারণ ছাত্রদের নিয়ে ঝালকাঠি সদর (উত্তর) ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি সদর (উত্তর) থানা শাখার উদ্যোগে আকলিমা মোয়াজ্জেম কলেজ (বর্তমান বাসন্ডা কলেজ) সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলেজ ক্যাম্পাস সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত ইফতার মাহফিলে ছাত্রশিবির ঝালকাঠি সদর উত্তর শাখার সভাপতি জুবাইর আল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা সভাপতি এনামুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক শাকিল শিকদার। ইফতার মাহফিলে ঝালকাঠি সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, নৈতিকতা এবং ইসলামী আদর্শে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও জামায়াতে ইসলামীর ঝালকাঠি পৌরসভার ৬নং ওয়ার্ডের সেক্রেটারি আবদুল কাদের। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top