বোরহানউদ্দিনে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিন পৌর জামায়াতের উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিকাল ৫টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি প্রার্থী মুফতি ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোখফার আলম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মাকসুদুর রহমান, সেক্রেটারি আবুল কালাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাসান অলিউল্লাহ, পৌর আমীর মাওলানা আমান উল্লাহ, পৌর সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমান, শিক্ষক মোঃ বাশার, নায়েবে আমীর মাওলানা সফিউল্লাহ, খেলাফত মজলিসের নেতা নিয়াজ মাহমুদ এবং এলডিপির ভোলা জেলা সভাপতি মোঃ বশির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিরোধী দল সমালোচনা ও প্রতিরোধ গড়ে তুলবে। তারা বলেন, সরকার যেন জুলাই আন্দোলনের শহীদদের যথাযথ মূল্যায়ন করে, কারণ এ আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

বক্তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার আহ্বান জানানো হচ্ছে। আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে জামায়াত ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান ও মেয়রসহ সকল পদে নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও তারা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top