খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

 

খবরে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দৃশ্যমান ছিল।

 

এ ছাড়া সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

 

স্থানীয় সূত্র বলছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।

 

হামলার সময় নিজ দেশের জনগণের উদ্দেশে জাতীয় সতর্কতা জারি করে আইডিএফ। মানুষজনকে নিকটস্থ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়।

 

পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আইডিএফ জানিয়েছে, শেষ কয়েক মিনিটে সমগ্র ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নাগরিকদের মোবাইল ফোনে সরাসরি জরুরি বার্তা পাঠিয়ে নিকটস্থ নিরাপদ আশ্রয়ের কাছে অবস্থান নিতে বলা হয়।

 

এটি ছিল সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জারি করা সক্রিয় সতর্কতা। আইডিএফ জোর দিয়ে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে হবে এবং নির্দেশনা মেনে চলতে হবে। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top