বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জোরালো সংগ্রামে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিতে প্রতিরক্ষা খাতে রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণ করছে আঙ্কারা। নববর্ষের প্রাক্কালে রাজধানী আঙ্কারার পোলাটলি জেলার আর্টিলারি এবং মিসাইল স্কুল কমান্ডে জড়ো হওয়া সেনাদের সঙ্গে ফোনালাপে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জোরালো সংগ্রাম করছে তুরস্ক। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের ‘ঘরে শান্তি, বিশ্বে শান্তি’ এই পররাষ্ট্র নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধে বিজয়ের আশাবাদী পুতিনইউক্রেন যুদ্ধে বিজয়ের আশাবাদী পুতিন
অভ্যন্তরীণ ঐক্য জোরদারের প্রচেষ্টার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরে স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি জোরালো সংগ্রামে আছি।’

এরদোয়ান তুরস্কের সামরিক সক্ষমতার কথা ধরেন, যার মধ্যে রয়েছে আলতাই ট্যাঙ্ক, ফিরতিনা হাউইটজার, এটিএকে হেলিকপ্টার, সশস্ত্র ও নিরস্ত্র ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং মানবহীন সমুদ্র যানবাহন।

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন মামদানিপবিত্র কোরআন হাতে শপথ নিলেন মামদানি
তিনি বলেন, ‘প্রতিরক্ষার সকল ক্ষেত্রে আমরা এক দারুণ অগ্রগতির পথে আছি। আমরা স্বয়ংসম্পূর্ণ সামরিক অবকাঠামো তৈরির জন্য নিজস্ব সম্পদ ব্যবহার করছি।’

এরদোয়ান বলেন, ‘গুরুতর চ্যালেঞ্জ ও বাধা থাকলেও তুরস্ক তার সাম্প্রতিক অর্জনগুলোকে স্থায়ী সাফল্যে রূপান্তরিত করতে ‘ঐতিহাসিক সুযোগ’ গ্রহণ করেছে।

এসময় তুরস্ককে আরো শক্তিশালী করার এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নতুন, শক্তিশালী এবং মহান তুরস্ক গড়ে তোলার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট এরদোয়ান ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top