ডেস্ক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।
সরকার ও বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ঘোষণাখালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ঘোষণা
এদিকে আজ সকাল সাড়ে ১০টায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
এছাড়া দুপুর সাড়ে ১২টা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে। তার দাফন ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে দলটির স্থায়ী কমিটি বৈঠক ডেকেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দেশ




