বরিশাল জার্নাল ডেস্ক
পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মন্ডলের ওপর হামলার ঘটনায় এক অস্ত্রধারীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জামায়াতের নেতাকর্মীরা ছবিটি পোস্ট করে তার পরিচয় জানতে চেয়েছেন। অন্য দিকে বিএনপি বলছে, অস্ত্রধারী তাদের লোক নয়। যদিও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের দাবি, ওই যুবক বিএনপির কর্মী।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল বলেন, আমাদের নেতাকর্মীদের কারও কাছে কোনো অস্ত্র ছিল না। আমরা অস্ত্রের রাজনীতি করি না। আমাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে। তাদের মধ্যে বেশ গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধা জানান, অস্ত্র হাতে থাকা যুবকের নাম তুষার হোসেন। সে ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
এ বিষয়ে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূরের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।




