প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

ডেস্ক রিপোর্ট

রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী (১৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার মধ্যরাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ৫ ঘণ্টার অভিযানে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী ওই কিশোরী ৮ মার্চ সকাল ১১টার দিকে তার প্রেমিকের (১৭) সঙ্গে বেড়াতে বের হয়। একপর্যায়ে তারা নয়ানগরের ফিলিপ ভিলার দোতলার একটি ফ্ল্যাটে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক কিশোরীকে ধর্ষণ করে। পরে তার পার্স থেকে এক হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়।

তখনই তার এক বন্ধু ঘরে ঢুকে কিশোরীকে জানায়, সে ধর্ষণের ঘটনা ভিডিও করে রেখেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে সেও কিশোরীকে ধর্ষণ করে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কলেজছাত্রী। এ ঘটনায় শনিবার রাতে তারা নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ভাটারার সাইদনগরের বি-ব্লক থেকে ধর্ষণে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের কোর্টে পাঠানো হয়েছে।  ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top