মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক
হিজলা উপজেলার স্বনামধন্য বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রেমিডি মেডিকেল সার্ভিসেস পরিদর্শনে আসা বরিশালের দুই সিনিয়র সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
সম্প্রতি বরিশালের দুই গুণী সাংবাদিক যথাক্রমে জনপ্রিয় জাতীয় দৈনিক নয়াদিগন্তের বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল বিভাগে সর্বাধিক প্রচারিত আঞ্চলিক দৈনিক বাংলাদেশ বাণী’র সম্পাদক আযাদ আলাউদ্দীন এবং অনলাইন পোর্টাল বরিশাল জার্নালের সম্পাদক ও কলাম লেখক আহমেদ বায়েজীদ হিজলা উপজেলায় রেমিডি মেডিকেল সার্ভিসেস পরিদর্শনে যান। তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও দৈনিক সংগ্রামের হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক ভুইয়্যা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেমিডি মেডিকেল সার্ভিসেস এর পরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান ও ম্যানেজার সৈয়দ ফয়সাল মাহমুদ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি ও কর্মকর্তারা সাংবাদিকদের সেবামূলক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।




