মাল্টিমিডিয়া সাংবাদিকতা কী, কেন , কীভাবে ?

রুহুল আমীন
মাল্টিমিডিয়া সাংবাদিকতা হচ্ছে সংবাদ পরিবেশনের আধুনিক রূপ। এখানে রিপোর্টার কেবল লেখালেখি করেন না, তাকে করতে হয় অনেক কিছু।
এখানে একই সাথে রিপোর্টার ভিডিও ধারণ করেন
ছবি তোলেন
ভয়েসওভার দেন
সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করেন
এমনকি কনটেন্ট এডিটিংও করতে পারেন
কেন মাল্টিমিডিয়া সাংবাদিকতা জনপ্রিয় হচ্ছে
অডিয়েন্স এখন অনলাইনে—তারা চায় সহজ, আকর্ষণীয় ও ইন্টার‌্যাকটিভ কনটেন্ট।
চোখে-দেখা গল্পে প্রভাব বেশি, ভিডিও ও গ্রাফিক্স মানুষের মনে দাগ কাটে।
তথ্য দ্রুত ছড়ায়, তাই দ্রুত এবং ভিজ্যুয়ালি কভার করা জরুরি।
এক কনটেন্টে সব ধরণের মাধ্যম ব্যবহার করলে পাঠক ধরে রাখা সহজ।
 কিভাবে করা যায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা
ক্যামেরা বা মোবাইলে ভিডিও ধারণ
ছবি তোলা ও ক্যাপশন লেখা
ভিডিও এডিট করা (CapCut, insot, VN, Premiere Pro)
ভয়েসওভার ও ব্যাকগ্রাউন্ড মিউজিক সংযোজন
লেখা ও হেডলাইন লিখে স্ক্রিপ্ট বানানো
Facebook, YouTube, Instagram বা নিউজপোর্টালে পাবলিশ
আজকের দিনে সাংবাদিক শুধু খবর দেন না, খবরকে জীবন্ত করে তোলেন। কারণ গল্প যত জীবন্ত, ততই মানুষের হৃদয়ে পৌঁছে যায়। যে কারণে মাল্টিমিডিয়া সাংবাদিকতার দ্রুত প্রসার হচ্ছে।
লেখক : মাল্টিমিডিয়া রিপোর্টার
বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম
ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top