ভোলায় মিডিয়া বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলায় মিডিয়া বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের ১ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোলা সদর উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ভোলা জেলার সাতটি উপজেলা বাছাইকৃত স্থানীয় সাংবাদিক ও মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের গণমাধ্যমের মৌলিক দিক, সংবাদ প্রণয়ন, নৈতিকতা, দায়িত্বশীলতা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন ভোলা জেলা মিডিয়া হাউজের উপদেষ্টা মাওলানা কাজী হারুন অর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে কাজী মাওলানা হারুন অর রশীদ বলেন, সঠিক তথ্য, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংবাদ পরিবেশন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘গণমাধ্যম ও দাঈ’ বিষয়ে প্রশিক্ষণ দেন মাস্টার ট্রেইনার ও প্রখ্যাত সাংবাদিক গাজী আনোয়ার। ‘গণমাধ্যমের ভাষা ও লিখনশৈলী’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির সহযোগী অধ্যাপক মো. মামুন উদ্দিন।

ভোলা মিডিয়া হাউজ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান। কো-অর্ডিনেটর অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিমের সমাপনী বক্তব্যের মাধ্যমে বিকেল ৬টায় কর্মশালার প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top