চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চরফ্যাশনের বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ১৭ ডিসেম্বর (বুধবার)বেলা ১১:৩০ মিনিটে শশীভূষণ থানা, বেলা ১২ টায় দক্ষিণ আইচা থানা ও বেলা ১ টায় দুলারহাট থানার অফিসার ইনচার্জের সাথে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতিসহ চরফ্যাশনের মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে পারস্পরিক আলোচনা হয়। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও মাঠ পর্যায়ে বিভিন্ন বিশৃঙ্খলা দমনে পুলিশের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সাংবাদিক-পুলিশ পরস্পর যৌথ সহযোগী হওয়ার আহবান জানান থানার অফিসার ইনচার্জগণ।
এ সময় সাংবাদিক ইউনিয়নের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান , সদস্য সচিব এম লোকমান হোসেন, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন, সদস্য জুলকারনাইন, প্রভাষক ফুয়াদ, এম নুরনবী, হাবিবুর রহমান, এইচ নোমান এইসময় উপস্থিত ছিলেন।




