বোরহানউদ্দিনে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা

 

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উদ্যোগে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবীন-প্রবীণ মিডিয়া কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

দৈনিক সংগ্রাম পত্রিকার দৌলতখান উপজেলা প্রতিনিধি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দিন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে অসুস্থ সমাজকে সুস্থ সমাজে রূপান্তরের চেষ্টা করাই প্রকৃত সাংবাদিকতার সফলতা। সাংবাদিকতাকে পেশার পাশাপাশি ইবাদতের মাধ্যম হিসেবেও গ্রহণ করার আহ্বান জানান তিনি।

এছাড়াও প্রেস রিলিজ, খবর সংগ্রহ ও লেখার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ শরীফ। ডিজিটাল ক্যাম্পেইন : প্রয়োজনীয়তা ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন ভোলা ফোরাম ঢাকার সদস্য সচিব মোঃ শাহে আলম।

কর্মশালার শেষ অধিবেশনে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান। তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের যথার্থ ভূমিকা পালনের আহ্বান জানান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top