বানারীপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি সাইদুল, সম্পাদক জাকির

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :  বানারীপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক মো. সাইদুল ইসলামকে সভাপতি এবং দৈনিক মানব কণ্ঠের বানারীপাড়া প্রতিনিধি মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেল ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. জাহিন খালাসি এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো. মাসুম সরদার।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বরিশালের কাগজের বানারীপাড়া প্রতিনিধি মো. জাহিন খালাসি। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক মাসুদ আহমেদ, কাজী শাহিন মাহমুদ, তাওহীদুল ইসলাম, মাইদুল ইসলাম শফিক, মাহমুদুল হাসান, আছিবুল ইসলাম, সাব্বির আহমেদ প্রমুখ।

সভায় উপস্থিত সকল সাংবাদিকদের কণ্ঠভোটে ৩১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস শেখ, সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম, মো. মিজানুর রহমান, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, মো. সোহেল মাহমুদ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত; যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, মাহমুদুল হাসান, মো. সাব্বির হোসেন, সৈয়দ নুরুজ্জামান পলাশ; সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল ইসলাম, মো. আমিনুল ইসলাম; কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম রাসেল; দফতর সম্পাদক মো. আছিবুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি; সহ-প্রচার সম্পাদক মো. সাঈদ; সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ; তথ্য সম্পাদক এমরান হোসেন; ধর্মবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন; পাঠাগার সম্পাদক জিসান হাসান; নির্বাহী সদস্য মো. মাসুম সরদার, মাসুদ আহমেদ, কাজী বশির আহমেদ।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার সাংবাদিকতার মানোন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top