মো:হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : ‘সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো’ এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাব থেকে ৩মে সকালে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির।




