মির্জাগঞ্জে ৩ বিএনপি নেতার অব্যাহতি প্রত্যাহারের দাবি

মির্জাগঞ্জ (পটুয়াখালী)সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদকসহ ৩ জনকে দল থেকে অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন, উপজেলা বিএনপি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গোলাম সরোয়ার হাওলাদার, উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন এবং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা খান।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তরা বলেন, মিথ্যা অভিযোগে দিয়ে গত ১৮ সেপ্টেম্বর আমাদের ভাইদেরকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই বহিষ্কারাদেশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের আপত্তি আছে। একটি চক্র জেলা বিএনপিকে ভুল বুঝিয়ে দুঃসময়ের ত্যাগী নেতাদের প্রত্যাহার করিয়াছেন। অনতিবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবী জানাই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির ওই তিন নেতার বিরুদ্ধে বিভিন্ন হাটবাজারে চাঁদাবাজি, হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছ । এ ব্যাপারে ভুক্তভোগী কেউ কেউ আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়রি করেছেন। এ ঘটনায় তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয় হয়। নোটিশের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় পদ থেকে তিনজনকেই অব্যাহতি দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top