মির্জাগঞ্জে ১৭ বছর পরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৭ বছর পরে উপজেলা বিএনপির ব্যানারের আয়োজেন বাংলা নববর্ষ-১৪৩২ কে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কোর্ট চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু,সহ-সভাপতি মোঃ গোলাম ফাুরক মুন্সী, যুগ্ন-সম্পাদক মোঃ হারুন মুন্সী, মোঃ আসামুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাসসুদ আহম্মেদ বায়েজিদ, যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ নাশির উদ্দিন হাওলাদার, মোঃ সুজন হাওলাদার, মোঃ বাবুল মুন্সী, মোঃ ফেরদৌস হাসান সৌরভ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল বাসার মোকলেচসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা প্রমুখ বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু বলেন, পহেলা বৈশাখ বাঙালিদের ঐতিহ্য। যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে। ১৭ বছর পরে বিএনপির নেতাকর্মীরা একত্রে সবাই মিলেমিশে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করতে পেরেছি। এ আনন্দ মুখে বলে বোঝানো যাবে না। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উৎফুল্ল। এ ধারা অব্যহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top