মির্জাগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপিল) সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে ইলিশ-পান্তার ও দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি মোঃ গোলাম ফাুরক মুন্সী, যুগ্ন-সম্পাদক মোঃ হারুন মুন্সী, মোঃ আসামুজ্জামান মনির, যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ নাশির উদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।

এছাড়াও, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top