মির্জাগঞ্জ প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ জলিল ও রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সালেহ প্রমূখ।




