মির্জাগঞ্জ (পটুয়াখালী)সংবাদদাতা
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। এ সময় তারা আর্থিক সহায়তাও প্রদান করেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে পূর্ব সুবিদখালী সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন বিএনপি নেতারা। এছাড়াও সুবিদখালী বাজার সর্বজনীন দুর্গা মন্দির ও মির্জাগঞ্জ বাজার দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পূর্ব সুবিদখালী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি অমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এসময়ে এখানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য মোঃ মোস্তাক আহমেদ পিনু,সদস্য মোঃ দেলোয়ার হোসেন নান্নু, মোঃ আসফাকুর রহমান বিপ্লব, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানউল্লাহ পিন্টু সিকদার, যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, পূর্ব সুবিদখালী সার্বজনীন দুর্গা মন্দিরে উপদেষ্টা এ্যাড. চিত্তরঞ্জন দাস, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মালী, অবসরপ্রাপ্ত ডাঃ রবীন্দ্রনাথ হাওলাদার, পূজা উদযাপন কমিটির সভাপতি তারক দাসসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানের ন্যায় বিএনপি, জামায়াত ইসলামের নেতাকর্মী, ইসলামী আন্দোলন ও ছাত্র প্রতিনিধিরা মাঠে রয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়েত ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোঃ সিরাজুল হকের নেতৃত্বে দেউলী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে একটি প্রতিনিধি দল।




