মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদপুনর্মিলনী বৃহস্পতিবার সকাল দশটায় মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফিরোজ আলম গোলদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোঃ মহাসিন উদ্দিন, এ্যাডভোকেট আনিসুর রহমান, উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার, মোঃ আমিনুল ইসলাম খোকন, মোঃ আয়উব আলী খান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইফুর রহমান জাকির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন চৌধুরী পাশা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গাজী রাসেদ সামস, সদস্য সচিব মোঃ আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার মোকলেচ ও মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ রাসেল মোল্লা প্রমূখ।




