মির্জাগঞ্জে বাজার মনিটরিং অভিযান : ব্যবসায়ীদের জরিমানা

উত্তম গোলদার
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানে পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৩ ব্যবসায়ীকে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালান। এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

এ সময় পাইকারি আড়তসহ বাজারে কাঁচা শাকসবজি, ডিমের আড়ত,মুগির দোকান, বীজের দোকান, আলু পেঁয়াজের খুচরা দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। এসময় বিশেষ টাস্কফোর্স কমিটির উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আলাউদ্দিন মাসুদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার আড়তের চালান রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top