মির্জাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে আলমারি ভেঙ্গে ল্যাপটপ চুরি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের ৭৫নং পূর্ব নতুন শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে লাইব্রেরী আলমিরা থেকে একটি ল্যাপটপ ও অফিসিয়ার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিরার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, গত রবিবার পাঠদান শেষে বিদ্যালয়ের ভবন তালাবদ্ধ করে শিক্ষক-শিক্ষার্থীরা যার যার বাড়িতে চলে যায়। সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এসে দেখতে পান বিদ্যালয়ের কক্ষের দরজা ও তালা ভাঙ্গা। অন্য শিক্ষকরা আমাকে জানালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়- দুর্বৃত্তরা বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে অফিস কক্ষের আলমারির থেকে একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এ ছাড়া বিদ্যালয়ের আলমারির তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র তছনছ করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক জানান, বিদ্যালয় চুরি হওয়ার বিষয়টি শুনেছি এবং প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, বিদ্যালয়ে চুরির হওয়ার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং এরসাথে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top