উত্তম গোলদার
‘বৈষম্যহীন সমাজ গঠনে স্কাউটিং’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি হাইস্কুলে মাঠে তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
বাংলাদেশ স্কাউটস মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার বাংলাদেশ স্কাউট এর সহকারী পরিচালক মোঃ ইকবাল হাসান, বাংলাদেশ স্কাউট এর সাবেক কমিশনার মোঃ সুলতান আহমদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা আমির মাওলানা মোঃ সিরাজুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় সাবেক আঞ্চলিক উপ-কমিশনার প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা কাব ক্যাম্পুরীর সমন্বয়ক মোঃ সেলিম মাহম্মুদ, অধ্যাপক মোঃ আঃ মন্নান লোটাস, সুবিদখালী সরকারী হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।
বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সমন্বয়ক মোঃ সেলিম মাহমুদ জানান, তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মোট ৩৬টি কাবস্কাউটস্ দল অংশ নিচ্ছে। যার মহা তাবু জলসা ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরী আয়োজন করা হয়েছে।




