মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর বারোটায় উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি হাইস্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। গত ১৭ বছর পরে উন্মুক্তস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপি এবং তাঁর অঙ্গ সংগঠনের বিপুল নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মোসতাক আহমেদ পিনু। বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশীদ মুন্সী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম চৌধুরী, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দীন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজিব হোসেনসহ পটুয়াখালী জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করে সভায় প্রধান অতিথি বলেন,তাঁর আদর্শের যোগ্য উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। তাই সকলকে আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত করা হয় ।




