গৌরনদী প্রেসক্লাব আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ

 

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী প্রেসক্লাবের আহরায়কের দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক সমকাল এর গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির। সংগঠনটির বিদায়ী আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার কাছ থেকে রোববার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।

এ উপলক্ষে রোববার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিদায়ী আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া আহবায়ক হিসেবে সমকাল প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনিরকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন।

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের সাংবাদিকেরা দুটি ধারায় বিভক্ত ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ‘গৌরনদীর দানব’ খ্যাত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান সাংবাদিকদের এ অনৈক্যের সুযোগ নিয়ে নিজ ক্ষমতার প্রভাবে গৌরনদী প্রেসক্লাব ভেঙ্গে উপজেলা প্রেসক্লাব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, উপজেলা রিপোর্টার্স ইউনিটি, এভাবে সাংবাদিকদের দিয়ে মোট ৫টি সংগঠন তৈরী করিয়ে নিতে ইন্ধন দেন।

৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সাংবাদিকদের অনুরোধে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন গত ১৭ ফেব্রুয়ারী গৌরনদীর অন্য সকল সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত করে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবে একীভূত করেন। একইদিন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও জহুরুল ইসলাম জহিরকে নিয়ে গৌরনদী প্রেসক্লাবের জন্য তিন জনের একটি আহবায়ক প্যানেল গঠন করা হয়। এবং তাদের নেতৃত্বে প্রেসক্লাবের গঠনতন্ত্রকে সময়োপযোগী করে নির্বাচনের মাধ্যমে কমিটি উপহার দিয়ে প্রেসক্লাবকে সুস্থ্য ধারায় ফিরিয়ে আনার পরিকল্পনা নেয়া হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top