মির্জাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ও মাতৃত্ব দিবস পালন

 

‎মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :  ‎পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ‎ইউনিসেফ এর সহযোগিতায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ আয়োজনে করা হয়। ‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসান্ত কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আলাউদ্দীন মাসুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুর হক, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপ‎তি মোঃ কামরুজ্জামান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার, মোঃ কাজী সুমন, মোঃ সিয়াম রহমান হিমেল ও মোঃ আতিকুল ইসলাম প্রমূখ।

এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সেবিকা ও স্থানীয় সূধীসমাজ উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top