ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম

 

মো. নাঈম, লালমোহন (ভোলা) : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইমকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নিজামুল হক নাইমকে বুধবার আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের সন্তান নিজামুল হক নাইম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক এর ছোট ভাই।

বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে মানুষের কল্যাণে রাজনীতি করে। তথাকথিত ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে না। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্মের মানুষ, বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য মাষ্টারমাইন্ড হচ্ছে ইসলামী ছাত্রশিবির।

জুলাই আগস্ট বিপ্লবে সকল শাহাদাৎবরণকারীদের স্যালুট জানিয়ে তিনি আরো বলেন, ৫ আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামের বিপ্লব সাধিত হয়নি। আমরা গণতন্ত্ররে বিপ্লবের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধন করতে চাই। ইসলামী বিপ্লবই পরকালের মুক্তির পথ।

জামায়াতের ভোলা জেলার সহ-সেক্রেটারী মাওঃ মো. আখতার উল্যাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মো. হারুনুর রশিদ, লালমোহন উপজেলা আমির মাও. আব্দুল হক প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top