মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ফাযিল ও কামিল মাদ্রাসার আয়োজনে “মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে ও মুখলিছ আলিম তৈরির কৌশল নির্ধারণ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। তিনি শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক দুরত্ব কমিয়ে আনা, সময়ের আমানতদারিত্ব রক্ষা এবং শিক্ষকদের মাঝে খুলুসিয়াত তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি তিনি বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সেসব প্রশ্নের উত্তর দেন।

সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি আহমেদ উল্লাহ আনছারী। অনুষ্ঠানে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক ও সহকারী অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

সভায় মাদ্রাসার পাঠদানের মানোন্নয়ন, ফাযিল মাদ্রাসার সিলেবাস পরিমার্জনসহ আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top