মনপুরায় নিহত স্কুল ছাত্রের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অর্থসহায়তা

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) : বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে ভোলার মনপুরা উপজেলায় নিহত ওমর এর পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে কোস্ট ফাউন্ডেশন।

ভোলা জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে সারা দেশের মতো প্রভাবে উপজেলার বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত এলাকায় মনপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ওমর (১২) পিতা : মনির বেড়িবাঁধের বালির চাপায় মারা যায়। বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ক্ষতিগ্রস্থ পরিবারকে মনপুরা উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক এর মাধ্যমে মৃত ওমর এর পিতার হাতে নগদ অর্থ-সহায়তা প্রদান করেন ।

এ সময় কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যাবস্থাপক হুমায়ুন কবীর ও মনপুরা সদর শাখার ব্যবস্থাপক মো : মনির হোসেন উপস্থিত ছিলেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top