মনপুরায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন গণসমাবেশ

মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা (ভোলা)

ভোলার মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার  ২৪ই নভেম্বর।

মাওঃ মোঃ ইলিয়াছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জেলা দক্ষিন সেক্রেটারি মাওঃ মোঃ তরিকুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা দক্ষিণে এসিস্টেন্ট সেক্রেটারি মাওঃ আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মনপুরা উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্যাহ নুরনবী সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তারিকুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ দাড়ি ও টুপিওয়ালা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ।

তিনি মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, দেশ সংস্কারের জন্য যতটুক সময় প্রয়োজন ততটুকুই আপনি পাবেন। তবে সমকামীতার সমর্থক ফারুকীকে আপনার উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন অতি দ্রুত তাকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে বিদায় করুন, তা না হলে জনগণ চরমোনাইর পীর সাহেবের নেতৃত্বে আপনার বিরুদ্ধেও রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে।

প্রধান বক্তা মাওঃ আব্বাস উদ্দিন তার বক্তব্যে বলেন, দেশের সকল স্তরে সহিংসতা বিদ্যমান। তিনি সকলকে মধ্যপন্থা অবলম্বন করার অনুরোধ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top