মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত তামিরুল উম্মাত মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীর সাহেব বাটামারা মাওলানা মোঃ মহিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল উম্মাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হাবিবুল্লাহ।
এছাড়াও বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান, সিও মাওলানা ইউসুফ ওসমানী, উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শিক্ষক মাওলানা নিজামুদ্দিন এবং মোঃ সোহাগ।
বক্তারা তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিকতা ও শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দশম শ্রেণির অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




