বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিনের মিলন বাজারে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ভোলা – চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন আলম বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাজার ব্যবসায়ী নুরে আলম জানান, ভোলা থেকে আসা দ্রতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা আলম বাজারে একটি চলন্ত বাসকে ক্রস করার সময় সাইড দিতে গিয়ে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় অটোরিকশার যাত্রী বাবা মোঃ মিজানুর রহমান মনিরের কাধে থাকা শিশু মুনতাহার(৪) মাথায় প্রচণ্ড আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত জনতা সিএনজি টি আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে।
বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার মোঃ রেহান উদ্দিন বলেন, লাশ ও অটোরিকশাটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তদন্ত করছি। মামলা প্রক্রিয়াধীন আছে।




