মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে ৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি রাজিব হায়দার। শনিবার (১৫ ই মার্চ) বিকাল তিনটায় হায়দার আলি মিয়া বাড়ীর মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও ভোলা ঈদগাহ ময়দান মসজিদের খতিব হাবিবুর রহমান জাজিরি। আরো উপস্থিত ছিলেন বাংলাবাজার ফেইথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসলামি সোসাইটি দৌলৎখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান তারেক হাওলাদার, মোহনা ডায়াগনস্টিক সেন্টারের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) ও নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা এ ধরণের কার্যক্রম পরিচালনার জন্য রাজিব হায়দারকে ধন্যবাদ জানান এবং কুরআন হাদিসের আলোকে এ ধরনের মানবিক কাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে যাকাত ভিত্তিক হুকুমাত চালু থাকলে দেশে অসহায় পরিবারের সংখ্যা কমে যাবে। বক্তারা কুরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করার গুরুত্ব তুলে ধরেন।
রাজিব হায়দার তার বক্তৃতায় বলেন, আমার সকল কার্যক্রম দুনিয়াবি কোনো ফায়দা নয়। অসহায় মানুষের সেবা ও মহান রবের সন্তুষ্টি অর্জনই একমাত্র মহৎ উদ্দেশ্য। দোয়া মুনাজাত ও ইফতার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




