বোরহানউদ্দিনে রমাদানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্যে উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাচ টায় মিছিলটি উপজেলা আমির অধ্যাপক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রিয় জামায়াতের গবেষণা বিভাগের সদস্য এবং ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের নেতৃত্বে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে দক্ষিণ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুক্তি মাওলানা ফজলুল করীম, উপজেলা আমির অধ্যাপক মাকসুদুর রহমানG সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ , মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহের আহ্বান জানান। মিছিলে উপজেলা জামায়াত নেতা-কর্মী ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পতাকা ও প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করেb।

অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি এবং আহলান সাহলান,মাহে রমাজান স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন , আই বি ডব্লিউ এফ ভোলা জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোঃ অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুর রহিম, পৌর আমির মাওলানা মোঃ আমানুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top