বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের চারটি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। এ উদ্যোগের নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির খলিলুর রহমান শাহাদাত।
এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের হাতে উপহার তুলে দেন। তার এই মানবিক কর্মকাণ্ড এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মাঝে প্রশংসার সৃষ্টি করেছে।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোকাম্মেল হোসেন মোজাম্মেল, উপজেলা অফিস ও পাঠাগার সম্পাদক হাফেজ আবুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শহীদ পরিবারের সদস্যরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন সহানুভূতিশীল পাশে থাকা তাদের কঠিন সময়ে নতুন করে সাহস ও মানসিক শক্তি জোগায়। তারা বলেন, মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে—সমাজের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।




