পবিপ্রবির শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মহিলা দল নেত্রী বহিষ্কার

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জেলা মহিলা দলের নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত হেলানা খানম জেলা মহিলা দলের সদস্য।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হেলানা খানমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ১০ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতদের মধ্যে হেলেনা খানমকেও ক্যাম্পাসে শিক্ষকদের গালাগালি করতে দেখা যায়। আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top