তজুমদ্দিনে জুলাই অভ্যুত্থানে আহত সিহানের ফ্রি ফরম পূরণ

তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভূপুর মাধ্যমিক বিদ্যালয়ের জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী মো. সিহানের এসএসসি পরীক্ষার ফ্রি ফরম পূরণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শম্ভূপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.জামাল উদ্দিন বলেন, আমাদের ছাত্র সিহান জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার ফ্রি ফরম পূরণ করবো। আমরা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তার ফ্রি ফরম পূরণ করেছি।

জুলাই অভ্যুত্থানে ৫ আগষ্ট দুপুর ১২ টার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হন এসএসসি পরীক্ষার্থী সিহান। এতে একটি গুলি তার পিছন দিয়ে প্রবেশ করে ফুসফুসের পাশ দিয়ে বেরিয়ে যায়।মিটফোর্ড ও সিএমএম হাসপাতালে তার ২ টি অপারেশন হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে করেছে।

বর্তমানে শারীরিক তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top