চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ)মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চরফ্যাশন ঈদগাঁ জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।
অনুষ্ঠানে চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ)মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সুপ্রীমকোর্ট ল’ইয়ার্স অব ভোলা ও চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ পারভেজ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কুলসুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে এডভোকেট পারভেজ হোসেন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা স্পোর্টস ক্লাবে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।




