এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (স.) উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলঅর ফ্যাসন স্কয়ারে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেমের পরিচালনায় উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর।
বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা আমির মাষ্টার মো : জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ।

অন্যদের মধ্য বক্তব্য রাখেন চরফ্যাশন পৌরসভার আমির অধ্যাপক রেজাউল হাসান এমরান, দক্ষিণ আইচা থানা আমির মাওলানা জহিরুল ইসলাম, দুলার হাট থানা আমির মাওলানা সিরাজুল ইসলাম, চরফ্যাশন উপজেলা নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সুরকার সংগীত শিল্পী এডভোকেট রোকুনুজ্জামান, আলহেরা ও দ্বীপাঞ্চলের শিল্পীরা হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন। কয়েক হাজার লোক অনুষ্ঠান উপভোগ করেন।




