এম লোকমান হোসেন : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার প্রান্তিক ৫০জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চরফ্যাশন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি । এই সময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন চরফ্যাশন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এবং ডেইলি অবজারভার এর চরফ্যাশন প্রতিনিধি শিপু ফরাজি ।
নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগ চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরূপ উপজেলায় ৫০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, দেশেকে আজ বিশ্ব দরবারে এগিয়ে নিতে সরা দেশের মত চরফ্যাশন উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ অভি, চরফ্যাশন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহেব চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সচিবগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন প্রান্তিক নিবন্ধিত জেলের মাঝে ১টি করে বাছুর বিতরণ করা হয়।




