নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নের ২০২৫ – ২০২৬ সেশনের জন্য ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ৭ ডিসেম্বর শনিবার রাতে চরকলমীতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরিফ হোসাইন । বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নায়েবে আমির মাওঃ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান ও চরফ্যাশন উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ মোহাম্মদ আলী প্রমুখ।
ইউনিয়ন কমিটি ওবায়দুল কামাল (আমির), লোকমান তালুকদার (অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার- সেক্রেটারি),মাওঃ আঃ খালেক
( বায়তুলমাল সাম্পাদক), মাওঃ সাইদুর রহমান, মুক্তার (অফিস ও লাইব্রেরি সম্পাদক), মো:হোসেন (শ্রমিক কল্যাণ সম্পাদক), হাফেজ আঃ রব (ওলামা ও তালিমুল কুরআন সম্পাদক)
ওয়ার্ড সভাপতি হিসেবে যারা নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডঃ মাওঃ শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড মোঃ জসিম খা,৩নং ওয়ার্ড মাওঃ মাহফুজুর রহমান কাওসারি, ৪ নং ওয়ার্ড আঃ রহিম, ৫নং ওয়ার্ড স্বপন সিকদার ৬ নং ওয়ার্ড মাওঃ ফারুক হোসেন, ৭ নং ওয়ার্ড মাওঃ মহিউদ্দিন, ৮নং ওয়ার্ড মাষ্টার জামাল হোসেন ও ৯নং ওয়ার্ড মাওঃ জাফর শরীফ।




