হিজলার হরিনাথপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

 

মোহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা থেকে

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ও তাদের হাতে সরকারি আইনজীবী হত্যার প্রতিবাদে হিজলার হরিনাথপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হরিনাথপুর ছাত্র সমাজের উদ্যোগে রবিবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

হিজলার হরিনাথপুর ইউনিয়নের সর্বস্তরের ছাত্রসমাজ এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পুর্ব ঘোষণ অনুযায়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমায়েত হয়। অতঃপর মিছিল নিয়ে তারা হরিনাথপুর বাজার প্রদক্ষিণ করে।

বাজার প্রদক্ষিণ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন মেহমান কলেজের শিক্ষার্থী মোঃ হবিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুলাদী কলেজের শিক্ষার্থী রিফাত রাজ, মহিষখোলা আলিম মাদ্রসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তারা তাদের কর্মসুচী সমাপ্ত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top