নিজস্ব প্রতিবেদক::
হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য সৈয়দ আহমেদ মুন্সীর স্ত্রী এবং স্কুল শিক্ষক মোঃ হেলাল উদ্দীন ও স্বাস্থ্য সহকারী মোঃ বশির উল্লাহ’র শ্রদ্ধেয় মায়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
তিনি মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে হিজলা উপজেলার খুন্না গবিন্দপুর গ্রামে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, গুয়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ইমরুল হাসান শিপু মৃধা, মাওলানা আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও মরহুমার পুত্র মোঃ হেলাল উদ্দীনসহ পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




