হিজলায় ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা গৌরবদী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ ছালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মোঃ কবির হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা শিবলী নোমান। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় একতা বাজার প্রাঙ্গণে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।


বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা মজলিশে শুরা সদস্য ও হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমীন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর রশিদ, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ হিজলা উপজেলা সভাপতি শাহে আলম চৌধুরী সামু, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ।
বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাষ্টার মোঃ ইয়াছিন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, উপজেলা সভাপতি মোঃ বশির উল্লাহ, উপস্থিত ছিলেন মেমানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আফজাল হোসেন, ধুলখোলা ইউনিয়ন সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা গৌরবদী ইউনিয়ন সভাপতি ক্বারী নুর মোহাম্মদ প্রমুখ। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top