সাতলায় জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটায় সাতলা ইউনিয়নের শেরেবাংলা (মুড়িবাড়ি) বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতলা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সভাপতি খন্দকার মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি ও উজিরপুর উপজেলার সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ কাওসার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুল খালেক, সাতলা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি মাওলানা মোঃ হোসাইন মোল্লা, মোঃ মাহবুবুর রহমান ও সাতলা ইউনিয়নের সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল কাদির জিব্রান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আঃ রব বালী, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ ফোরকান শেখ, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আল আমিন বাহাদুর, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ বজলুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ নজরুল ইসলাম সান্টু, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ এনামুল শাহ,আবুল কালাম মিয়া,মোঃ মনিরুজ্জামান শিকদার, মাওলানা মোঃ ইউসুফ। প্রেসবিজ্ঞপ্তি

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top