শ্রমিক দিবস উপলক্ষে মুলাদীতে শ্রমিক সমাবেশ ও র‌্যালি

 

নিজস্ব প্রতিবেদক : ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে সকাল ১০টায় শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনা ও সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, মুলাদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আবু ছালেহ, উপজেলা উপদেষ্টা ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলম, মাওলানা মোঃ আব্দুল মোতালেব, অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, প্রভাষক মু. দিদারুল আহসান, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, মোঃ সানাউল্লাহ সাজিদ, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top