মেহেন্দিগঞ্জের হোগলটুরী মাদরাসার ওয়াজ মাহফিল

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হোগলটুরী সিনিয়র মাদরাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার বাদ আসর থেকে সাড়ে গভীর রাত পর্যন্ত মাদরাসা মাঠে ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধূলখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হোগলটুরী মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তাইয়্যাব হোসাইন।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন হোগলটুরী মাদরাসার প্রাক্তন মেধাবী ছাত্র, সরকার ঘোষিত শ্রেষ্ঠ গুনী শিক্ষক, মোহাম্মাদাবাদ মাদরার প্রিন্সিপাল ড. সাইফুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান। এসম উপস্থিত ছিলেন মাদরাসার বর্তমান অধ্যক্ষ জসিম উদ্দিন, খন্তাখালী মাদরাসার সাবেক সুপার মাওলানা আব্দুজ জাহের, জামায়াত নেতা মুজাম্মল হক প্রমুখ।

বক্তরা বলেন, কুরআন, হাদিস থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে। তাই সকল কিছু হতে মুক্তি পেতে হলে আল্লাহর জমিনে আল কুরআনের আইন ও সৎ লোকের শাসন মানলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে।  ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top