মেহেন্দিগঞ্জের বরিশাল-ডিপিওডি’র আয়োজনে নাগরিক সংলাপ

 

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : বরিশাল ডিজএ্যাবেল্ড পিপলস অগ্রানাইজেশন টু ডেভেলপমেন্ট ( বরিশাল-ডিপিওডি) আয়োজনে ও ডিজএ্যাবল্ডি ইনক্লোসিভ রিসাইলেন্স লাইভলীহুড (ডিআইআরএল) প্রজেক্ট’র আওতায় মেহেন্দিগঞ্জে সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারী দুই পক্ষকে একত্রিত করে প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতিতে স্থানীয় সরকারের তৃণমুল পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের সাথে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহাম্মদ । এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন জনের নানা প্রশ্নের উত্তর দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ এম আনিছুর রহমান, ইউপি সচিব তোফাজ্জল হোসেন চৌধূরীসহ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিডিডি ,লাইভলীহুড অফিসার মোঃ শাহজালাল।

অপরদিকে ১১ নং চানপুর ইউনিয়নে পরিষদে অনুষ্টিত নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী। তিনিও প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য শ্রেণি পেশার নাগরিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলকে সরকারের সকল প্রকার সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার রবিউল ইসলাম, ইউপি সচিব রফিকুল ইসলামসহ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ।

প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যেন সহনশীল মনোভাব পোষণ করেন এবং যেকোনো সরকারি, বেসরকারি সেবা পেতে যেন হয়রানির শিকার না হয় সেইদিকে সবাইকে আরো মানবিক হবার আহবান জানান বক্তরা। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বরিশাল-ডিপিওডি’র পরিচালক ও ডিআইআরএল ফোকারপার্সন রেহানা বেগম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top