বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে কর্মী ও সহযোগী সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি মাষ্টার শাহাদাৎ হোসাইন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীলের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভোলা জেলা মজলিশে শুরা সদস্য ও ভোলা সদর উপজেলার আমির অধ্যাপক মাওলানা কামাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলার কর্ম পরিষদ ও মজলিশে শুরা সদস্য মাওলানা ইব্রাহীম খলীল, মেহেন্দিগঞ্জ উপজেলা মজলিশে শুরা সদস্য মো: রিয়াজ উদ্দিন।
আলোচকবৃন্দ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কুরআনের শাসন প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি




