মোঃ ইব্রাহিম, সফিপুর (মুলাদী) :
পবিত্র মাহে রমাদানুল মুবারককে স্বাগত জানিয়ে মিছিল করেছে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সর্বস্তরের মুসল্লীবৃন্দ। শনিবার আসরের নামাজের পরে চরপদ্মা মাদরাসা বাজার মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গলি প্রদিক্ষণ করে দক্ষিণ মাথায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সফিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মফিজুর রহমান। তিনি বলেন রহমত, বরকত ও মাগফিরাতের অমূল্য শওগাত নিয়ে হাজির হয়েছে মাহে রমাদানুল মুবারক। রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দ্বায়িত্ব। এই পবিত্রতা রক্ষার স্বার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, দ্রব্যমূল্যর উর্ধগতি রোধ করুন।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুলাদি উপজেলা কমিটির সদস্য মো মোদাচ্ছের হোসেন মিলন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মো ফজল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সফিপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমেদ প্রমুখ।




